মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাঙাতে এল মাছরাঙা’—এ স্লোগান নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন আজ শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করছে।রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এ তথ্য জানান। তিনি জানান, আজ বিকেল পাঁচটায় হোটেল র‌্যাডিসনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্প্রচার করা হবে বিশেষ নাটক ও কনসার্ট।সংবাদ সম্মেলনে জানানো হয়, স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মাছরাঙা টেলিভিশন দেশের প্রথম হাইডেফিনেশন (এইচডি) প্রযুক্তির টিভি চ্যানেল। এই প্রযুক্তিতে ছবির মান হবে উন্নত ও স্বচ্ছ।অঞ্জন চৌধুরী বলেন, মাছরাঙা টেলিভিশন সময়ের বিষয়ে যত্নশীল থাকবে। নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হবে। একটি পূর্ণাঙ্গ পারিবারিক টিভি চ্যানেল হিসেবে প্রতিটি বাঙালির ড্রইংরুমে পৌঁছানোর জন্য মাছরাঙা কাজ করবে।মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম বলেন, মাছরাঙায় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ৭০ শতাংশ থাকবে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, ৩০ শতাংশ থাকবে সংবাদ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা-প্রধান শাহ আলমগীর, অনুষ্ঠান-প্রধান আবিদুর রেজা জুয়েল প্রমুখ।