মাছরাঙায় এমটিভির তিন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম এবং ক্রেইনসের প্রধান নির্বাহী রাবেত খান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম এবং ক্রেইনসের প্রধান নির্বাহী রাবেত খান

জনপ্রিয় টিভি চ্যানেল এমটিভির তিনটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মাছরাঙা টেলিভিশনে। ১০ সেপ্টেম্বর মাছরাঙা টেলিভিশন ও এমটিভি এশিয়ার অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান ক্রেইনসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম ও ক্রেইনসের প্রধান নির্বাহী রাবেত খান চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে এমটিভির তিনটি অনুষ্ঠান প্রচার শুরু করবে মাছরাঙা টেলিভিশন। অনুষ্ঠানগুলো হলো ‘এমটিভি হিটস’, ‘মাই সেলেব এমটিভি’ ও ‘এমটিভি চার্ট অ্যাটাক’।
‘এমটিভি হিটস’ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। বিশ্বের জনপ্রিয় গান নিয়ে এ অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শনিবার রাত ১১টায়। অন্য দুটি অনুষ্ঠানের প্রচার শুরু হবে ২৯ সেপ্টেম্বর। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংগীত তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘মাই সেলেব এমটিভি’ প্রচারিত হবে প্রতি রোববার রাত ১১টায়। আর তরুণ সংগীত প্রতিভাদের নিয়ে অনুষ্ঠান ‘এমটিভি চার্ট অ্যাটাক’ প্রচারিত হবে প্রতি রোববার রাত ১১টা ৩০ মিনিটে।