মাছরাঙায় ব্রাজিল-ইতালি প্রীতি ম্যাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকদের চাহিদার কথা কথা বিবেচনা করে জেনেভায় ব্রাজিল ও ইতালির প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে মাছরাঙা টেলিভিশন। বিশ্ব ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল ও ইতালি বাংলাদেশ সময় আজ রাত একটা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে।মাছরাঙা টেলিভিশন সূত্র জানিয়েছে, এক দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আরেক দল চারবারের। একদিকে নেইমার আর অন্যদিকে বালেতেল্লির মতো দুরন্ত খেলোয়াড়। তাই এই ম্যাচকে শুধুই ‘প্রীতি’ ম্যাচের মোড়কে আবদ্ধ করা যায় না। তা ছাড়া বিশ্বকাপের বাইরে খুব একটা মুখোমুখি হতেও দেখা যায় না দল দুটিকে। সব মিলিয়ে জমজমাট একটা ম্যাচ দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা। আর তাই ফুটবলপ্রেমীদের কথা ভেবেই ব্রাজিল ও ইতালির প্রীতি ম্যাচটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিতে হয়েছে। মাছরাঙা টিভির দর্শকদেরও জন্য ম্যাচটি বেশ উপভোগ্য হবে।