মাছরাঙায় 'ফিফা কনফেডারেশনস কাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছে ফুটবলের জমজমাট আয়োজন ‘ফিফা কনফেডারেশনস কাপ-২০১৩’। ১৫ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। মোট আটটি দেশ অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। যার মধ্যে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ইউরো রানার্সআপ ইতালি, এশিয়া চ্যাম্পিয়ন জাপান, আফ্রিকা চ্যাম্পিয়ন নাইজেরিয়া, উত্তর আমেরিকা চ্যাম্পিয়ন মেক্সিকো, দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে, ওশেনিয়া চ্যাম্পিয়ন তাহিতি এবং স্বাগতিক ব্রাজিল। ১৫ জুন বাংলাদেশ সময় রাত একটায় ব্রাজিল বনাম জাপান ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে এ টুর্নামেন্টের। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।