মাছরাঙায় আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ এপ্রিল শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসর। টি-টোয়েন্টি ক্রিকেটের এই আয়োজনে এবার অংশ নিচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডারস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, সানরাইজারস হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু। এবারের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিভিন্ন স্টেডিয়ামে। সব কটি খেলা দেখা যাবে মাছরাঙা টিভিতে।
জানা গেছে, ১৬ এপ্রিল রাত সাড়ে আটটায় (বাংলাদেশ সময়) দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম খেলায় অংশ নেবে মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডারস।