মাছরাঙায় টেস্ট সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার শ্রীলঙ্কায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেট সিরিজ। দুই টেস্টের এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। আজ প্রথম টেস্ট হবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আর দ্বিতীয় টেস্ট হবে ১৬ মার্চ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। দুটি টেস্টই শুরু হবে সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়)।