মাছরাঙায় ‘সালমান শাহ চলচ্চিত্র সপ্তাহ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘সালমান শাহ চলচ্চিত্র সপ্তাহ’। মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ৫ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সালমান শাহ অভিনীত চলচ্চিত্র প্রচারিত হবে এই চ্যানেলে। ছবিগুলো হলো: ছটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই, শিবলী সাদিক পরিচালিত অন্তরে অন্তরে, বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী, মালেক আফসারী পরিচালিত এই ঘর এই সংসার এবং জীবন রহমান পরিচালিত প্রেমযুদ্ধ।