মাঝবয়সী শাহ আবদুল করিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙের দুনিয়া ছবির দৃশ্যে আগুন
রঙের দুনিয়া ছবির দৃশ্যে আগুন

ছবির নাম রঙের দুনিয়া। বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। নির্মাণ করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে ছালাম। এতে প্রয়াত বাউলসম্রাটের জীবনের তিনটি পর্যায় দেখা যাবে—কৈশোর, মাঝবয়স ও বার্ধক্য। ছবিতে মধ্যবয়সী শাহ আবদুল করিমের চরিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী আগুন। আর তাঁর বার্ধক্যের সময়টিকে পর্দায় ফুটিয়ে তুলবেন খাইরুল আলম সবুজ। এ ছাড়া ছবিতে দেখা যাবে কিশোর বয়সের শাহ আবদুল করিমকেও, যে চরিত্রে অভিনয় করবেন নবীন নামের একজন নবাগত অভিনেতা। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। কিশোর আর বৃদ্ধ বয়সের শাহ আবদুল করিমকে এখনো ক্যামেরার সামনে দেখা না গেলেও মাঝবয়সী শাহ আবদুল করিমের চরিত্রে আগুন গত সপ্তাহে ছবিটির শুটিং শুরু করেছেন সুনামগঞ্জের উজানধলে। এ গ্রামেই বেড়ে উঠেছিলেন বাউলসম্রাট শাহ আবদুল করিম।