মাটিতেই পা রাখছেন দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর পর দুটি সেঞ্চুরি। ফর্মের সঙ্গে সঙ্গে বৃহস্পতিটাও যে তুঙ্গে, সে আর বলতে! কিন্তু এ নিয়ে কোনো আদিখ্যেতা নেই দীপিকা পাড়ুকোনের। রেস টু-এর পর ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি বক্স অফিসে এরই মধ্যে ১০০ কোটি রুপি আয় করেছে। রণবীর কাপুরের বিপরীতে করা ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি তো সেঞ্চুরি হাঁকিয়েছে মুক্তির প্রথম সপ্তাহেই।
দীপিকা বলছেন, ‘নিজের কোনো ছবি যখন ভালো ব্যবসা করে কিংবা সবার কাছে প্রশংসিত হয়, তখন বেশ ভালোই লাগে। এটা বাড়তি বোনাসের মতো। কিন্তু আমি ১০০ কোটির ক্লাবটিকে বেশি গুরুত্ব দিতে চাই না। আমি আমার কাজে বাড়তি মনোযোগ দিয়ে আরও ভালো করতে চাই।’
পিটিআই।