প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক মাটির নন্দনফুল। যৌথভাবে নাট্যরূপ দিয়েছেন দীপংকর দীপন ও আশরাফুল চন্চল। পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন সাঈদ বাবু, খায়রুল আলম সবুজ, শশী, হুমায়রা হিমু, রিজা প্রমুখ। ওবায়দুল হক ইদানীং তার মেয়েদের বিয়ে নিয়ে খুব চিন্তিত। তার তিন মেয়ে—বড় মেয়ে আয়শা, মেজ মেয়ে মণি এবং ছোট মেয়ে ঝুমা। এক বৃহস্পতিবার রাতে ভূমি অফিসের তহশিলদার আবদুল আজিজ বাড়ি ফেরার পথে থমকে দাঁড়ায়। ওবায়দুল হকের ঘরে কেউ একজন খালি কণ্ঠে গান গাইছে। গানটি খুব টানে আজিজকে। মনে মনে ভাবে, এ রকম একটি মেয়ে যদি তার জীবনে আসত!