মাঠে বসেই খেলা দেখব: মিম
`দেশের মাঠে বিশ্বকাপ খেলা হচ্ছে, আর তা ঘরে বসে দেখতে হবে∏এটা কোনোভাবেই মানতে রাজি নই। উদ্ভোধনী খেলা তো মাঠে বসেই দেখব। পাশাপাশি নিজেদের প্রিয় দল বাংলাদেশের আরেকটি খেলা মাঠে বসে দেখব এবং বিজয়টা সেখানেই উপভোগ করব।' বলছিলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। তিনি আরও বললেন, `বিশ্বকাপ আয়োজনের সুযোগ তো আমাদের দেশে বারবার আসবে না। তাই এবারের সুযোগটা কাজে লাগাতে চাই।'মিম এখন কক্সবাজারে রয়েছেন। সেখানে তিনি মোহন খানের পরিচালনায় `নীল জোছনায় কালো সাপ' নাটকের শুটিং করছেন। আজ সোমবার সারা দিনই তিনি নাটকটির শুটিং করবেন। কাল থেকে জি এম সৈকতের নতুন একটি ধারাবাহিকের শুটিং করবেন। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। এসেই কয়েকটি নতুন এক ঘণ্টার নাটকে তিনি কাজ শুরু করবেন । এ ছাড়া সামনে ভালোবাসা দিবস উপলক্ষে মিম বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের শুটিং শেষ করেছেন। এর মধ্যে আছে জি এম সৈকতের `এই রাত যদি ভোর না হতো', আতিকুর রহমানের `তবু তুমি আমার' এবং মোস্তাফিজুর রহমান মানিকের `দ্বিধা'।