মাদকবিরোধী ছবিতে তমা মির্জা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী তমা মির্জা। ছবিটি নির্মাণ করবেন এম কে জামান। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে অ্যাডিকশন। তবে নাম পরিবর্তনও হতে পারে বলে জানিয়েছেন পরিচালক।
ছবিটি সম্পর্কে তমা মির্জা বলেন, ‘এখানে আমি একজন মাদকাসক্ত মেয়ের চরিত্রে অভিনয় করব, যাকে নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প।’
পরিচালক এম কে জামানের ভাষায়, ‘মাদকাসক্তির কুফল ও মানুষকে সচেতন করতেই ছবিটি নির্মাণ করছি। এটি মুক্তি পেলে হয়তো অনেকের মধ্যে মাদক সম্পর্কে সচেতনতা তৈরি হবে।’
ছবিতে তমা মির্জার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়াজ। পরিচালক বলেন, এ মাসের ১৬ তারিখ কক্সবাজারে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং। সেখানে শুটিং শেষ করে ঢাকায় হবে দ্বিতীয় ধাপের কাজ।