মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট/মাদকবিরোধী তহবিল কার্যক্রম মাদকসংক্রান্ত প্রতিবেদনের ওপর পুরস্কার দেবে। মাদকের ব্যবহার ও মাদক ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রথম আলো ট্রাস্ট ২০১০ সালে প্রথম এ পুরস্কার দেয়। আগামী দিনেও এ পুরস্কার দেওয়া অব্যাহত থাকবে।পুরস্কার দেওয়া হবে দুটি শাখায়১. সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন। ২. টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন। প্রতি শাখায় তিনটি করে পুরস্কার থাকবে। প্রথম পুরস্কার ৫০ হাজার  দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার  তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা। জুলাই ২০১০ থেকে এপ্রিল ২০১১ পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত মাদকবিরোধী সব প্রতিবেদন এ প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ধারাবাহিক প্রতিবেদন অধিক গুরুত্ব পাবে।পৌঁছাতে হবে ২০ মে ২০১১ এর মধ্যেপ্রতিবেদন পাঠাতে হবে প্রথম আলো ট্রাস্টের ঠিকানায়প্রথম আলো ট্রাস্ট, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা ১২১৫।অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। প্রতিবেদন পাঠানোর নিয়ম প্রতিবেদনটি জুলাই ২০১০ থেকে এপ্রিল ২০১১ সালে যেকোন জাতীয় দৈনিকে প্রকাশিত হতে হবে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত লেখা এ পুরস্কারের জন্য মনোনীত হবে না পত্রিকা/টিভি চ্যানেলের নাম ও প্রকাশের তারিখসহ ছাপা প্রচারিত প্রতিবেদনের মূল কপি/ফটোকপি/স্ক্যান কপি/সিডি/ডিভিডি পাঠাতে হবে সঙ্গে যোগাযোগের ঠিকানাসহ লেখকের ১ কপি ছবি ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠাতে হবে