মাদাম তুসোর হৃতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়কোচিত অভিব্যক্তি নিয়ে দাঁড়িয়েছেন অভিনেতা হূতিক রোশন। না, রক্তমাংসের হৃতিক দাঁড়িয়ে নেই ওখানে। এটি তাঁরই একটি প্রতিকৃতি, মোমের তৈরি। যেটি দাঁড়িয়ে আছে লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে। আগামী শুক্রবার হৃতিক নিজেই ওই মূর্তিটি উন্মোচন করতে যাচ্ছেন। ৩৭ বছর বয়সী এই অভিনেতার মোমের মূর্তি নিয়ে এত দিন ভক্তদের মধ্যে বহু জল্পনা-কল্পনা ছিল। কেউ কেউ বলেছিলেন, হূতিক কৃষ ছবির মতো অতিমানবীয় ভঙ্গিতে, কেউ বলেছিলেন যোধা-আকবর ছবির আকবরের মতো ঐতিহাসিক একটি চরিত্রের ভঙ্গিতে মূর্তির জন্য পোজ দিয়েছেন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।হূতিকের আগে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, সালমান খান ও শাহরুখ খানের মূর্তি ওই জাদুঘরে ঠাঁই পেয়েছে। ‘এমনটা হবে, আমি কখনো ভাবিনি। অথচ ওই জাদুঘরে গিয়ে একবার আমি তিন ঘণ্টা দাঁড়িয়েছিলাম। তখন আমার বয়স ছিল ১২ বছর।’ ওয়েবসাইট।