মাদার তেরেসার ওপর আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ (বৃহস্পতিবার) মাদার তেরেসার জন্মদিন। তাঁর জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইউনিসেফ আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী ‘মাদার তেরেসা: এ লাইফ ডেডিকেটেড’। সহযোগিতা করছে দিল্লির আলবেনিয়া দূতাবাস। আলোকচিত্রী রঘু রাইয়ের তোলা মাদার তেরেসার দুর্লভ মুহূর্তের ৪০টি আলোকচিত্র রয়েছে প্রদর্শনীতে।দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মঙ্গলবার সন্ধ্যায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, ‘মাদার আজও যেন আমাদের কাছে এক জীবন্ত দেবী। তাঁকে শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত।’এরপর ৯ অক্টোবর থেকে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে।