প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত, হিন্দি ছবির ভক্তরা যাকে এক নামে চেনেন। তেজাব ছবির ‘এক দো তিন’ গান দিয়ে হিটের সঙ্গে মাধুরীর প্রথম পরিচয়। সেই থেকে বেটা, দিল, সাজন, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায় অসংখ্য ছবিতে অভিনয় করে সমাদৃত হয়েছেন। পেয়েছেন পুরস্কার। ‘মাধুরী দীক্ষিত’ যেন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছিলেন। অথচ আপনি কি জানেন, এত বিখ্যাত এই ‘মাধুরী’ নামটি তাঁর বাবা-মা রাখেননি? রেখেছিলেন নির্মাতা সুভাষ ঘাই। মাধুরী হওয়ার আগে এই জনপ্রিয় তারকার নাম ছিল বাবলী দীক্ষিত।