মাধুরীর অ্যাকশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই যেন বলতে পারে, হ্যাঁ, এভাবেই তো ফেরা চাই। বলিউডে প্রত্যাবর্তনটা এমনই স্মরণীয় করে রাখতে চান মাধুরী দীক্ষিত। সে জন্য কোনো চেষ্টাই বাদ রাখছেন না তিনি। শ্রীদেবী ইংলিশ ভিংলিশ দিয়ে ফিরে তাক লাগিয়ে দিয়েছেন। মাধুরীর গুলাব গ্যাং তো অন্তত সেই মানের হওয়া চাই।সামাজিক বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক নারীর চরিত্রে তাঁকে দেখা যাবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে। আর কিছু স্টান্ট দৃশ্যেও অভিনয় করতে হবে তাঁকে। এর মধ্যেই শাওলিন শিখতে শুরু করেছেন তিনি। এই ছবিতে আরও অভিনয় করছেন জুহি চাওলা। টিএনএন।