মাধুরীর কাছে নাচ শিখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক দো তিন’ তেজাব ছবির সেই গানের সঙ্গে মাধুরী দীক্ষিতের নাচের কথা মনে আছে? ভিডিও দেখে অনেকেই চেষ্টা করতেন তেমন নাচতে। এবার মাধুরীর কাছ থেকেই শিখে নিতে পারবেন সেই নাচ। অনলাইন নাচের স্কুল খুলছেন মাধুরী দীক্ষিত নেনে। ‘ড্যান্স উইথ মাধুরী’ নামের এই একাডেমিতে আপনি যোগ দিতে পারবেন আপনার ফেসবুক, ইয়াহু বা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে।মাধুরী বললেন, ‘এই একাডেমির মাধ্যমে আমি আমার সব ভক্ত আর নাচপাগল মানুষের কাছে পৌঁছাতে চাই।’ টিএনএন।