মাধুরীর ছবির বাজেট ফেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় ইশকিয়া বানানোই হয়েছে স্বল্প বাজেটে। ১৬-১৭ কোটি রুপির বাজেট। ধুম থ্রি বানাতে এর চেয়ে টাকা লেগেছে ১০ গুণ বেশি। প্রযোজকের টাকায় এতটাই টান পড়েছে, শেষ পর্যন্ত মাধুরী দীক্ষিতকে নিয়ে সারা দেশে ছবির প্রচারণা চালানোর পরিকল্পনা বাদ দিতে হয়েছে। মাধুরীর নিরাপত্তার জন্য যে পরিমাণ টাকা দরকার, সেটি কুলিয়ে উঠতে পারছেন না প্রযোজক। এ কারণে শুধু দিল্লিতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রতি শহরে প্রচারণা চালাতে কম করে হলেও ছয় লাখ রুপি করে খরচ হবে। কিন্তু এখনো ভীষণ জনপ্রিয় মাধুরীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে খরচ আরও বাড়বে। মাধুরী সব সময় চারজন দশাসই দেহরক্ষী নিয়ে ঘোরেন। টিএনএন।