মাধুরীর জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুদিন পর বলিউডের রানিকে দেখা নিয়ে কথা। নাচ নিয়ে রিয়েলিটি শো ঝলক দিখ লা যা ৪ নিয়ে তাই বাড়তি আগ্রহ ছিলই দর্শকদের। মাধুরী দীক্ষিতের প্রতি দর্শকদের এই বিপুল ভালোবাসাই ছিল সনি টিভি চ্যানেলের পুঁজি। এ অনুষ্ঠানে বিচারকদের আসনে তাঁরা বসাতে চেয়েছিলেন মাধুরীকে। অনেক কাঠখড় পুড়িয়ে হয়েছেও ঠিক তাই। মাধুরী এলেন, দেখলেন এবং আবারও জয় করলেন। কেবল মাধুরীর উপস্থিতির জোরেই নাকি ঝলক দিখ লা যা ৪ দ্রুত উঠে গেছে টিভি রেটিংয়ের ওপরের দিকে। মাধুরী সত্যিই তুলনাহীন। ওয়েবসাইট।