মাধুরীর ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে কয়টা পুরস্কার ঘরে তুলেছেন, এই হিসাব বোধ হয় রাখা হয়নি মাধুরী দীক্ষিতের। এবার সেই তালিকায় যোগ হলো ‘গোল্ডেন পেটাল টিভি পুরস্কার’। ৪ ডিসেম্বর বলিউডের এই তারকা নির্বাচিত হলেন ‘দ্য বেস্ট নন-ফিকশন টিভি জাজ’ হিসেবে। মাধুরী পুরস্কারটা পেলেন ঝলক দিখলা যার চলতি মৌসুমের বিচারক হিসেবে। পুরস্কার পেয়ে টুইটারে বললেন, ‘ঝলক দিখলা যার জন্য গোল্ডেন পেটাল বেস্ট নন-ফিকশন টিভি জাজ অ্যাওয়ার্ড পেয়ে সম্মানিত বোধ করছি।’ জি নিউজ ব্যুরো।