মাধুরীর ঠোঁট সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

বলিউডে সেরা ঠোঁট মাধুরী দীক্ষিতের। সম্প্রতি দ্য হেলথ সাইট ডটকম বলিউডের সেরা ঠোঁটের তারকা নির্বাচনের জন্য ভোটের আয়োজন করে। এতে মাধুরী পেয়েছেন ২৪ দশমিক ৯৬ শতাংশ ভোট। দ্বিতীয় হয়েছেন নার্গিস ফকরি। তিনি পেয়েছেন ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট। এর পরই আছে প্রিয়াঙ্কা চোপড়া। তিনি পেয়েছেন ১৬ দশমিক ৩২ শতাংশ ভোট। শোনা যায়, ঠোঁটের কসমেটিক সার্জারির পর জনপ্রিয়তা বেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন যথাক্রমে দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন।