মাধুরীর দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় থেকে দূরে। বসতি গড়েছেন মার্কিন মুলুকে। এবার সেখানে নাকি ব্যবসা-বাণিজ্যও করবেন মাধুরী দীক্ষিত। ফ্লোরিডার মিয়ামিতে নাকি একটি শপিং মল কিনেছেন বলিউডের এই তারকা। ১০ লাখ ডলার দিয়ে কেনা মলটি মাধুরী নিজে চালাবেন না। ধারণা করা হচ্ছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁর এই সিদ্ধান্ত। আর এই মল কেনা বাবদ ব্যাংক থেকে নাকি বিশাল অঙ্কের ঋণও করেছেন মাধুরী। প্রতি মাসে ঋণ শোধের জন্য টিভি রিয়েলিটি শো এবং সিনেমায় ব্যস্ত হতে চাইছেন আবার। তবে মাধুরীর বিজনেস ম্যানেজার রিক্কু রাকেশনাথের দাবি, সব মিথ্যে, মাধুরী কোনো রকমের ব্যবসা করছেন না! ওয়েবসাইট।