মাধুরীর নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের তিন ‘খান’কে এক টেবিলে বসিয়ে খাওয়ানোর খায়েশ হয়েছে মাধুরী দীক্ষিতের। ‘শাহরুখ, আমির আর সালমানকে নিজ হাতে রান্না করে খাওয়াব। যেকোনো দিন আমার এখানে ডাকতে পারি তাদের।’ বললেন এই অভিনেত্রী। খাবারদাবার নিয়ে তিন খানের রুচি আর অভ্যাস নিয়েও মন্তব্য করেছেন মাধুরী। ‘শাহরুখ তো সুযোগ পেলেই আমার রান্নার প্রশংসা করে। আমির আরেকটু ভালো করার পথ বাতলাবে। আর সালমান তো ঘরে ঢুকেই “খাবার কই, খাবার কই, জলদি দাও” বলে পুরো বাড়ি মাথায় তুলে নেবে।’ইদানীং শাহরুখ ও সালমান খানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। দুজনকে এক করে দিতেই মাধুরীর হঠাৎ এই নিমন্ত্রণের খায়েশ হলো কি না জানা যায়নি। ওয়েবসাইট।