মাধুরীর পরে টাবু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রভু দেবার সঙ্গে নাচের দৃশ্যে পা মেলানো এক অসম্ভব কাজ। এ অসম্ভবকে সম্ভব করেছিলেন মাধুরী দিক্ষিত। সেই পুকার ছবিতে ‘কিঁউ সেরা সেরা’ গানটিতে। এবার ওই তালিকায় নাম লেখালেন টাবু। সন্তোষ শিবানের উরুমি ছবিতে। প্রভু দেবার সঙ্গে তাল মিলিয়ে নাচের দৃশ্য টেক করতেই সবাই টাবুর প্রশংসায় পঞ্চমুখ। পরিচালক তো বটেই, প্রভু দেবা নিজেও টাবুর প্রশংসা করেছেন। উল্লেখ্য, টাবু বেশ কয়েক বছর অন্তরালে থাকার পর আবার বলিউডে ফিরে আসছেন।