মাধুরীর বদলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন নিয়ে ছবি তৈরির কাজে হাত দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ভারতীয় নির্মাতা কৃষ্ণ শাহ। শুরুতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় মাধুরীকেই নেওয়ার ইচ্ছা ছিল কৃষ্ণর। কিন্তু ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে মাদার: দ্য ইন্দিরা গান্ধী স্টোরি ছবিতে অভিনয় করতে পারছেন না মাধুরী দীক্ষিত। বড় বাজেটের এই ছবিতে মাধুরীর জায়গায় এখন প্রিয়াংকা চোপড়াকে নেওয়ার কথা ভাবছেন কৃষ্ণ। বলাই বাহুল্য, বহু চিন্তাভাবনা আর যাচাই-বাছাইয়ের পরই প্রিয়াংকাকে নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য টম হ্যাঙ্কস ও টমি লি জোনসের মতো অভিনেতাদেরও চুক্তিবদ্ধ করানোর প্রক্রিয়া চলছে। ওয়েবসাইট।