মাধুরীর বৃষ্টি-সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্রের গ্রামীণ জনপদের জন্য রক্তদানের ব্যাপারে এক প্রচারাভিযানের আয়োজন করা হয় ২২ জুলাই। সেখানে এসেছিলেন মাধুরী দীক্ষিত। রক্তদানে উৎসাহিত করতে তিনি বললেন, ‘যখন থেকে আমি চিকিৎসকের স্ত্রী, তখন থেকে উপলব্ধি করছি রক্তদানের প্রয়োজনীয়তা কতটা অপরিসীম।’ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এই প্রচারাভিযান। তবে রক্তদানের ব্যাপারেই কেবল বললেন না মাধুরী, গাইলেন দিল তো পাগল হ্যায় ছবির বৃষ্টি-সংগীত ‘কোয়ি লাড়কি হ্যায়, যব ও হাসতি হ্যায়, বারিষ হোতি হ্যায়’। খরা চলছে মহারাষ্ট্রে। মাধুরীর গান কিংবা হাসিতে সেদিন বৃষ্টি নেমেছিল কি না, তা অবশ্য জানা যায়নি! পিটিআই।