মাধুরীর মারপিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বেশির ভাগ ছবিই নিটোল প্রেমের। নিজের টগবগে তারুণ্যেও যা করেননি, পড়ন্ত বেলায় এসে সেটাই করেছেন মাধুরী দীক্ষিত। অভিনয় করেছেন মারদাঙ্গা অ্যাকশন দৃশ্যে। নতুন ছবি গুলাব গ্যাং-এ বেশ কিছু টানটান উত্তেজনার মারদাঙ্গা দৃশ্যে দেখা গেছে ‘রাজ্য’ চরিত্রে অভিনয় করা মাধুরীকে। আইনি ঝামেলার পরও গতকাল শুক্রবার সারা ভারতে মুক্তি পেয়েছে ছবিটি।
বিস্ময়ের ব্যাপার হলো, কোনো স্টান্টমেন বা ডামির সাহায্য ছাড়াই নিজেই ঝুঁকিপূর্ণ এই দৃশ্যগুলোয় কাজ করেছেন মাধুরী। তিনি বলেন, ‘তায়কোয়ান্দোর প্রশিক্ষণ নেওয়া ছিল। তাই কাজটা আমার জন্য কিছুটা সহজ হয়েছে। তবে আমরা কেউই ডামি ব্যবহার না করে নিজেরাই স্টান্টগুলো করেছি।’ টিএনএন।