মাধুরীর শিক্ষক বিরজু মহারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো গুরু বিরজু মহারাজের সঙ্গে আবার কাজ করছেন মাধুরী দীক্ষিত। শেষবার দুজন একসঙ্গে কাজ করেছিলেন দেবদাস ছবিতে। আর নাচের সেই জাদুর কথা দর্শক অনেক দিন মনে রাখবে।এবার দেধ ইশকিয়া ছবিতে মাধুরীর জন্য কোরিওগ্রাফি করবেন বিরজু মহারাজ। গুণী এই কত্থকশিল্পী বলেছেন, মাধুরীর মতো ভালো নৃত্যশিল্পীদের সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের। মাধুরী খুব দ্রুত নাচের মুদ্রাগুলো তুলে ফেলেন। সম্প্রতি বিশ্বরূপ ছবিতে কমল হাসানের জন্য কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। দেধ ইশকিয়া পরিচালনা করছেন অভিষেক চৌবে। বিদ্যা বালান, নাসিরউদ্দিন শাহ ও আরশাদ ওয়ার্সি অভিনীত দেধ ইশকিয়া ছবির সিক্যুয়েল এটি। আইএএনএস।