মাধুরীর সম্মানী বাড়ছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি টেলিভিশনের রিয়েলিটি শো ঝলক দিখলা যার বিচারকের দায়িত্ব পালন করতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়াল দিয়েছিলেন মাধুরী দীক্ষিত। কয়েক মাস সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের পর এখন তিনি স্বামী ও ছেলেদের কাছে ফিরে যাচ্ছেন। এদিকে সনি কর্তৃপক্ষ এই রিয়েলিটি শোর পরের কিস্তিতেও মাধুরীকে চাইছে। কিন্তু মাধুরীর ওই এক গোঁ, পরিবারকে সময় দিতে হবে। কর্তৃপক্ষ পরবর্তী কিস্তির জন্য মাধুরীর সম্মানী আরও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু সেটা কত, তা জানা যায়নি। মাধুরীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঘটনা সত্যি হলে মাধুরীই হবেন ভারতে টিভি অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা। ওয়েবসাইট।