মাধুরীর স্বপ্নের বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই থেকে ৯৬ কিলোমিটার দূরে পুনে জেলার লোনাভলা নামের একটি পাহাড়ি এলাকায় স্বপ্নের বাড়ি তৈরির এক পরিকল্পনা করছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সপ্তাহ শেষে পরিবারের মানুষের সঙ্গে একান্ত অবকাশযাপনের উদ্দেশ্যেই মাধুরী ও তাঁর স্বামী শ্রীরাম নেনের এই পরিকল্পনা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, সম্প্রতি লোনাভলায় গিয়েছিলেন মাধুরী ও শ্রীরাম নেনে। পাহাড় আর উপত্যকার মাঝে এক টুকরো জমি কিনতে তাঁরা সেখানে যান। নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে স্বপ্নের বাড়ি নির্মাণের প্রথম পদক্ষেপ ছিল এটা। সূত্রটি আরও জানায়, ওই শহরের ভূমি নিবন্ধন অফিসে মাধুরীকে দেখে স্থানীয় অধিবাসীদের মধ্যে হইচই পড়ে যায়। বিপুলসংখ্যক মানুষ জড়ো হয় সেখানে। সে সময় তারকার মতো আচরণ না করে প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সারার জন্য শান্তভাবে অপেক্ষা করেন মাধুরী।