মানবতা ও সম্প্রীতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতা ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠানে কথা বলছেন ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন  l ছবি: প্রথম আলো
মানবতা ও সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠানে কথা বলছেন ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন l ছবি: প্রথম আলো

গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছিল হারমোনিয়াম, তবলা ও মন্দিরার সুর। সে সুর ছাপিয়ে শিল্পীরা গেয়ে ওঠেন ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ গানটি। ব্যানারেও লেখা ছিল,‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।

সাম্প্রতিক ধর্মীয় হানাহানির বিরুদ্ধে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় মানবতা ও সম্প্রীতির সম্মেলন। ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’ গানের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। গান ও আবৃত্তির ফাঁকে ছিল বক্তৃতা। ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উদাত্ত আহ্বান জানিয়েছেন, “চলো যাই কাজে, মানব সমাজে, চল বাহিরিয়া জগতের মাঝে।” ওই আহ্বান কানে নিয়েই আমরা সম্মিলন পরিষদের প্রাঙ্গণে একত্র হয়েছি। জেনেছি মানুষে মানুষে সম্প্রীতি না থাকলে পৃথিবী বাসযোগ্য হতে পারে না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক ও ছায়ানটের সহসভাপতি সারোয়ার আলী।