মানবতার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি ভয় পেয়ো না মাগো’, ‘রাজা যায় রাজা আসে’, ‘জীবন এখনো শিকলে বাঁধা’—এমন মানুষ জাগানো ও মানবতার গানে শিক্ষার্থীদের মাতিয়ে গেলেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু। গতকাল বুধবার সকালে সরকারি ব্রজমোহন কলেজের কবি জীবনানন্দ দাশ মুক্তমঞ্চে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত নবীনবরণ অনুষ্ঠিত হয়।সন্ত্রাস ও দখলমুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ছাত্র সংসদগুলোতে নির্বাচন দেওয়াসহ নবীনদের সামনে আট দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়।