মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সপ্তাহব্যাপী বিজয় উৎ​সবের প্রথম দিন নৃত্য পরিবেশনার একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সপ্তাহব্যাপী বিজয় উৎ​সবের প্রথম দিন নৃত্য পরিবেশনার একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে মানবাধিকার দিবস থেকে বিজয় দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠান। এতে উদ্বোধনী ভাষণ দেন অস্ট্রেলিয়ার ক্যাককুয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক এম রফিকুল ইসলাম। ‘ইম্পর্টেন্স অব দ্য ন্যাশনাল ট্রায়ালস অব ইন্টারন্যাশনাল ক্রাইমস ইন বাংলাদেশ: এ লিগ্যাল রেসপন্স টু ক্রিটিকস’ শিরোনামে এক বক্তৃতায় তিনি তুলে ধরেন বিশ্বের ভয়াল সব যুদ্ধাপরাধের বিচারের প্রাসঙ্গিকতা।
প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনের শুরুতেই দলীয় আবৃত্তিতে অংশ নেয় স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। ধ্রুপদ কলাকেন্দ্রের শিল্পীরা নাচ পরিবেশন করেন। সন্ধ্যায় নাচ, গান ও আবৃত্তি নিয়ে মঞ্চে আসে ঢাকা কমার্স কলেজ ও মানিকনগর মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।
আজ বিকেল চারটা থেকে থাকবে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীর ভাষ্য পাঠ, দলীয় আবৃত্তি, সংগীত ও পথনাটক।