মানসিক ব্যাধি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসিক বৈকল্য নাকি পেয়ে বসেছে অভিনেত্রী এমা ওয়াটসনকে। পড়াশোনায় নাকি মনই বসছে না তাঁর। মনে হচ্ছে, ছোট্ট একটা গুহায় বন্দী হয়ে আছেন। ‘এটা এক ধরনের মানসিক ব্যাধি (ক্লাসট্রোফোবিয়া)।’ বলেছেন এমা। আর এ জন্য যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে চাইছেন হ্যারি পটার ছবির এই অভিনেত্রী। অথচ গেল বছরই যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির পড়াশোনা ফেলে ছুটে গিয়েছিলেন ব্রিটেনে। ছবির প্রচারণার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তখন। এখন বলছেন, এক বছর ইংরেজিতে পড়ার জন্য আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ২০১৩ সালে আবার যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন। ওয়েবসাইট।