মানসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ টিভিতে আজ রাত নয়টায় প্রচারিত হবে নাটক মানসী। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, অপূর্ব, দিলারা জামান, আল মনসুর প্রমুখ।১৯১৭ সালে প্রথম মহাযুদ্ধে সৈনিক হিসেবে ভর্তি হওয়ার জন্য নজরুল আসানসোল এসডিওর বাড়িতে যান চিঠি আনার জন্য। সেই বাড়িতে এসডিওর মেয়েকে দেখে ময়মনসিংহের ত্রিশালের নূরজাহানের কথা মনে পড়ে যায় নজরুলের। এসডিও সাহেব যেহেতু নজরুলকে চেনেন না, তাই তিনি নজরুলের একসময়ের আশ্রয়দাতা পুলিশের সাব-ইন্সপেক্টর কাজী রফিজউল্লাহ সাহেবকে টেলিগ্রাম করেন...।