মানামের বড় ছেলের আত্মহত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেকানিক্স ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদের বড় ছেলে জাহিন আহমেদের ঝুলন্ত লাশ আজ শনিবার দুপুরে ধানমন্ডির বাসা থেকে উদ্ধার করা হয়েছে। নিজ কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা বলছেন, এটি আত্মহত্যা।
মৃত্যুকালে জাহিনের বয়স হয়েছিল ২৬ বছর। মাইলস ব্যান্ডের আরেক সদস্য ইকবাল আসিফ জুয়েল প্রথম আলোকে জাহিনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
কান্নজড়িত কণ্ঠে জুয়েল বলেন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জাহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কাল রোববার দুপুরে মোহাম্মদপুরে তাঁর মরদেহ দাফন করা হবে।
জাহিনের আত্মহত্যার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।