প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বিধবা মায়ের দুই সন্তান মানিক ও রতন। মানিক বেশ সাহসী ও সৎ ছেলে, কিন্তু রতন বখে যায় অল্প বয়সেই। মানিক তার ছোট ভাইকে ভালো পথে পিরিয়ে আনতে চেষ্টা করে। একপর্যায়ে শহরে পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য। কিন্তু শহরে গিয়ে রতন এক সন্ত্রাসীর পাল্লায় পড়ে অন্ধকার জীবনের পথ বেছে নেয়।এমনই এক গল্প নিয়ে পরিচালক কাজী হায়াৎ নির্মাণ করেছেন মানিক রতন দুই ভাই ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারুফ, তমা মীর্জা, রেসি, কাজী হায়াৎসহ আরও অনেকেই।