মানুষ ও প্রকৃতির চিত্রকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক প্রদর্শনী ‘অফ ম্যান অ্যান্ড আর্থ’৷ উদ্বোধনের পর প্রদর্শনী দেখছেন শিল্পী ও অতিথিরা  ছবি: প্রথম আলো
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক প্রদর্শনী ‘অফ ম্যান অ্যান্ড আর্থ’৷ উদ্বোধনের পর প্রদর্শনী দেখছেন শিল্পী ও অতিথিরা  ছবি: প্রথম আলো

বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শনিবার শুরু হয়েছে শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের একক প্রদর্শনী। ‘অফ ম্যান অ্যান্ড আর্থ ২’ শীর্ষক তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনী সাজানো হয়েছে মানুষ ও প্রকৃতি নিয়ে শিল্পীর সাম্প্রতিক চিত্রকলা দিয়ে। গতকাল বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শামসুল ওয়ারেস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের। প্রদর্শনী চলবে ২১ জুন পর্যন্ত৷