মানুষ ও প্রকৃতির নান্দনিক উপস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল বিকেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গতকাল বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করেই সমবেত হয়েছিলেন শিল্পানুরাগীরা। তাঁদের অনেকেই অবশ্য এখানকার তরুণ শিক্ষার্থী। অনুষদের জয়নুল গ্যালারি-২-এ শিল্পী সাঈদা সুলতানার প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। সে জন্যই তাঁদের উপস্থিতি।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ প্রদর্শনীর উদ্বোধন করেন। অতিথি ছিলেন অনুষদের ডিন শিল্পী মাতলুব আলী ও শিল্পী আবদুল মোমেন। শিল্পী সাঈদা সুলতানা চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন।গ্যালারিতে ঢুকলেই চোখে পড়বে দৈনন্দিন কাজে ব্যবহার্য নানা জিনিসকে শিল্পী তুলে ধরেছেন নতুন আঙ্গিকে। গ্যালারির দেয়ালজুড়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম। ‘প্রকৃতি ও জীবন’ শিরোনামের কাঠের তৈরি বেশ বড় আকারের কাজটিতে শিল্পী মানব-মানবী ও ফুল-পাখির সমন্বয়ে জীবন আর প্রকৃতির পারস্পরিক নির্ভরশীলতা ফুটিয়ে তুলেছেন। ‘যুগল’ নামের কাজটিতে এসেছে মানব-মানবীর প্রেম। কাঠের ফলকে আছে কবিগুরু আর লালন সাঁইয়ের প্রতিকৃতি। ‘মা ও শিশু’, ‘ফুলদানির জীবন’ ও ‘তৃণমূল জীবন’ নামের কাজগুলোতে রয়েছে নান্দনিক নকশা। তাঁর কাজে চিরায়ত গ্রামবাংলার মানুুষের জীবনযাত্রার নানা মুহূর্ত ও প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। তাঁর শিল্পকর্মগুলো হয়ে উঠেছে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। কাঠখোদাই, স্ক্রিন প্রিন্ট, ধাতবঢালাই, বুননসহ বিভিন্ন মাধ্যমের কাজ করেছেন এই তরুণ শিল্পী। ফলে প্রদর্শনীটি হয়ে উঠেছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। ‘ম্যানুস্ক্রিপ্ট অব ক্রাফট’ নামের এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৭টি। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।বরিশালের ৩৮ জন মৃৎশিল্পী সম্মানিতবরিশাল অফিস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ৩৮ জন মৃৎশিল্পীকে সম্মাননা দিয়েছে স্থানীয় ‘মৃৎশিল্পী সম্মাননা উদ্যাপন পরিষদ’। বেলা ১১টায় নগরের ধর্মরক্ষিণী সভাগৃহে ওই সম্মাননা জানানো হয়।বরিশাল মহানগরের ২৪টি সর্বজনীন ও ছয়টি ব্যক্তিগত পূজামণ্ডপের প্রতিমা নির্মাণশিল্পীদের সম্মাননা জানানোর উদ্যোগ নেয় বরিশাল মৃৎশিল্পী সম্মাননা উদ্যাপন পরিষদ। গত বছর থেকে তারা এই কার্যক্রম শুরু করে। এ বছর দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য এই আয়োজন করা হয়।সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস। বক্তব্য দেন জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সম্পাদক মানিক মুখার্জি, স্বপন কুমার দত্ত, নারায়ণ চন্দ্র দে, জীবন কৃষ্ণ দে, তপংকর চক্রবর্তী ও টুনু রানী কর্মকার।এরপর সম্মাননা পাওয়াদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রতিমা তৈরির কাজে নিয়োজিত প্রধান ১০ মৃৎশিল্পী ও সহযোগী ২৮ জনকে এই সম্মাননা দেওয়া হয়।সম্মাননা পাওয়া প্রধান মৃৎশিল্পীরা হলেন অনীল পাল, বিনোদ পাল, নারায়ণ পাল, নিতাই পাল, অমল পাল, উত্তম পাল, শ্যামল পাল, সুখরঞ্জন পাল, বিমল পাল ও প্রেমানন্দ পাল। অতিথিরা সম্মাননা পাওয়া শিল্পীদের হাতে অর্থ, ক্রেস্ট, পোশাক-পরিচ্ছদ ও মিষ্টি তুলে দেন।‘সৃজনে ও শেকড়ে-৫’ বেঙ্গল গ্যালারিতে আজ শুক্রবার শুরু হচ্ছে ১০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে ‘সৃজনে ও শেকড়ে-৫’ শিরোনামের প্রদর্শনী। গ্যালারির দশকপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এর আগে এ রকম চারটি প্রদর্শনী হয়েছে।ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আয়োজিত ১২ দিনের এ প্রদর্শনী-সন্ধ্যা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।গতকাল বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।প্রদর্শনীর কাজগুলো সৃজন-উৎকর্ষ নানা দিক থেকে ঐতিহ্যসন্ধানী, তাৎপর্যময় ও শেকড়লগ্ন। অংশ নেওয়া শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, রেজাউল করিম, সৈয়দ আবদুল্লাহ খালিদ, বীরেন সোম, হাসি চক্রবর্তী, তরুণ কুমার ঘোষ, ইফতেখারউদ্দীন আহমেদ, আহমেদ নজীর, রফি হক ও তাসাদ্দুক হোসেন। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।পদক্ষেপের আট বছরসাংস্কৃতিক সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর পথচলার আট বছরপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের ক্যাফে থিয়েটারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে পদক্ষেপ বাংলাদেশের শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।