মানুষের মনকে সুন্দর করার সাধনা ছিল সুফিয়া কামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবমুক্তি ও মানুষের মনকে সুন্দর করার সাধনাই ছিল কবি বেগম সুফিয়া কামালের আদর্শ। সাম্প্রদায়িকতা নির্মূলের সংগ্রাম করে তিনি হয়ে উঠেছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। তাঁর সাহিত্যে গুরুত্ব পেয়েছে নারীর অধিকার৷
কবি সুফিয়া কামালের ১০৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘সাম্প্রদায়িকতা-বিরোধী আন্দোলন, গণতন্ত্র ও সুফিয়া কামাল’ শীর্ষক স্মারক বক্তৃতায় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এ কথা বলেন। বাংলা একাডেমি মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম এতে বক্তব্য দেন। অনুষ্ঠানে এ বছরের সুফিয়া কামাল সম্মাননা পদক দেওয়া হয় বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যকে। তাঁর পক্ষে পদক গ্রহণ করেন ছেলে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।