মান্না দে নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত মান্না দে স্মরণে আজ দেশ টিভি আয়োজন করেছে গানের অনুষ্ঠান ‘গ্রামীণফোন নিবেদিত মান্না দে নাইট’। অনুষ্ঠানে গান গাইবেন সুজিত মোস্তফা, সুমন চৌধুরী, শশীন মজুমদার ও আরিফুল ইসলাম। গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করবেন তিমির নন্দী। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত পৌনে ১২টায়।