মান্না দে স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত মান্না দে স্মরণে অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। থাকছে আলোচনা ও গান। জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ গান গাইবেন সুজিত মোস্তফা, সুমন চৌধুরী, রফিকুল আলম, তিমির নন্দী, তপন চৌধুরী, মৌটুসী প্রমুখ।