মান্না দেকে 'দেশিকোত্তম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্না দে
মান্না দে

বিশ্বভারতী বিশ্ব্ববিদ্যালয় প্রয়াত মান্না দেকে মরণোত্তর দেশিকোত্তম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার বিশ্বভারতীর শিক্ষা সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মান্না দেকে দেশিকোত্তম দেওয়ার সিদ্ধান্তটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েক মাস আগেই নিয়েছে। তখন বেঙ্গালুরুতে মান্না দে এবং তাঁর পরিবারকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়। কথা ছিল, আগামী ডিসেম্বর মাসে বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে মান্না দের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এদিকে মান্না দের মৃত্যুর পর বিশ্বভারতীর শিক্ষা সমিতি জরুরি বৈঠকে বসে। কারণ, বিশ্বভারতীর মরণোত্তর দেশিকোত্তম দেওয়ার রেওয়াজ খুব একটা নেই। এর আগে বিশ্বভারতী মরণোত্তর দেশিকোত্তম দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (১৯৮৫) এবং বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক মসিরুল হককে (১৯৯২)। বিশ্বভারতীর শিক্ষা সমিতির এই বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্ত গুপ্ত।