মান্না দের জন্মদিনে বরিশালের ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দের জন্মদিন ছিল ১ মে। এবার তিনি ৯৪ বছরে পা রেখেছেন। তাঁর জন্ম কলকাতায়। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি আছেন বেঙ্গালুরুতে। গত বছর তাঁর স্ত্রী সুলোচনা মারা গেছেন। এর পর থেকে বেঙ্গালুরুতে নিজের মেয়ের কাছে থাকছেন মান্না দে। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। চলাফেরা তেমন করতে পারেন না। মান্না দের দারুণ জনপ্রিয় একটি গান ‘আমি শ্রী শ্রী ভজহরি মান্না’। কলকাতায় অনেক দিন আগে চালু হয়েছে ‘ভজহরি মান্না রেস্তোরাঁ’। একই নামে বেঙ্গালুরুতেও রয়েছে আরেকটি রেস্তোরাঁ। জন্মদিনে বেঙ্গালুরুর এই ভজহরি মান্না রেস্তোরাঁ থেকে মান্না দের বাসায় পাঠানো হয় তাঁর প্রিয় বরিশালের ইলিশ, ভেটকি আর চিংড়ির কয়েক পদের তরকারি; সঙ্গে ছিল মিষ্টি।