মান্না দের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীতশিল্পী মান্না দেকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মান্না দেকে এই সম্মান দেওয়ার জন্য সুপারিশ করে। জানা গেছে, প্রয়াত বিশিষ্টজনকে মরণোত্তর এই সম্মান দেওয়ার বিধান নেই। কিন্তু মান্না দের ক্ষেত্রে ভারত সরকার বিশেষ ব্যবস্থায় এই মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেবে। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ওই দিন ভারতে এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে।