মান্না দের শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মান্না দের শারীরিক সংকট এখনো কাটেনি। তবে চিকিৎসকেরা বলছেন, চিকিৎসায় মান্না দে এখনো সাড়া দিচ্ছেন। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর নারায়ণা হূদয়ালয়ে চিকিৎসাধীন এই শিল্পীর চিকিৎসক থিমাপ্পা হেগড়ে বলেন, ভেন্টিলেশনে রেখেই প্রবীণ এই সংগীতশিল্পীর চিকিৎসা চলছে। তবে ফুসফুসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। এখন নিউমোনিয়ার চিকিৎসা ছাড়াও তাঁকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। এ ছাড়া ভেন্টিলেশন থেকে তাঁকে বাইরে আনার কোনো সম্ভাবনাও নেই। গত সপ্তাহেই মান্না দেকে ফুসফুসের সংক্রমণ ও কিডনির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়।