মান্না দের স্মারক সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত মান্না দের স্মরণে এবার ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ‘মান্না দে স্মারক সংগ্রহশালা’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে বাঙালিদের সংগঠন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি রুনু রায় জানান, এই সংগ্রহশালা গড়ার জন্য কর্ণাটক সরকারের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। এদিকে ৯ নভেম্বর এবং ৮ ডিসেম্বর পৃথকভাবে দুটি স্মরণসভার আয়োজন করা হচ্ছে বেঙ্গালুরুতে। ৩ নভেম্বর বেঙ্গালুরুতে হবে মান্না দের শ্রদ্ধা অনুষ্ঠান। একই দিন কলকাতায়ও মান্না দের শ্রদ্ধানুষ্ঠান আয়োজন করছেন তাঁর ভাইয়ের ছেলে সংগীতশিল্পী সুদেব দে।