মামলা করলেন ঈশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঈশিকার মা খাদিজা খানম বাদী হয়ে গৃহকর্মীর নামে মামলা করেছেন। গত বুধবার পল্লবী থানায় মামলা করেন তিনি। মামলা নম্বর ৬৯।

সোমবার ঈশিকাদের মিরপুরের বাসায় চুরির ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় ঈশিকা প্রথম আলোকে জানান, ‘গত সোমবার ওই নারী আমাদের বাসায় প্রথম কাজ শুরু করেন। একদিন পর কৌশলে ২৮ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে চম্পট দেন। এরপর থেকে তাঁর আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।’
মামলা প্রসঙ্গে ঈশিকা বলেন, ‘মামলা করার পর একটু স্বস্তি পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আমাকে আশ্বস্ত করা হয়েছে। এখন দেখা যাক কী হয়।’