মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খানের বিরুদ্ধে আনা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন ভারতের মুম্বাই হাইকোর্ট। জনৈক সম্প্রীত সিং মুম্বাই হাইকোর্টে একটি আবেদনে বলেন, শাহরুখ খান ‘হেরিটেজ ও কোস্টাল রেগুলেশন জোন আইন’ লঙ্ঘন করে মুম্বাইয়ে সমুদ্র-তীরবর্তী বান্দ্রার নিজ বাড়ি ‘মান্নাত’-এর আয়তন বাড়িয়েছেন। সম্প্রতি মুম্বাই হাইকোর্টের বিচারপতি পি বি মজুমদার ও বিচারপতি এ সাইয়েদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাটিকে ‘বাজে’ বা ‘ফালতু’ আখ্যায়িত করে খারিজ করে দেন। তাঁদের মতে, আবেদনকারী প্রচার পাওয়ার জন্যই এই মামলার আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে হাইকোর্ট আদালতের সময় নষ্ট এবং এই ফালতু মামলা দায়েরের জন্য আবেদনকারীকে ২০ হাজার রুপি জরিমানা করেন। এরপর আবেদনকারী সম্প্রীত সিং জানান, তিনি এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।